আলমগীর মানিক | ১১:০৫ এএম, ২০২৪-০২-১৫
আলমগীর মানিক
রাঙামাটিতে ট্রাক লড়ির সাথে সিএনজি অটোরিক্সার সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার সময় রাঙামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় এই দূর্ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুত্বর আহত ২জনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় একজনকে চট্টগ্রামে রেফার্ড করা হয়েছে এবং আরো একজন হাসপাতালে ভর্তি রয়েছে বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
নিহতদের মধ্যে হানিফ ও নবীর হোসেনের পরিচয় পাওয়া গেছে। তারা দুইজনেই রাঙামাটি শহরের তবলছড়িস্থ স্বর্ণটিলা এলাকার বাসিন্দা বলে জানাগেছে।
আহতদের মধ্যে সৈকত চাকমা নামের একজন রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি আছে এবং মোঃ নূর আজিম নামের একজনতে গুরত্বর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে রেফার্ড করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ শওকত আকবর খান। তিনি জানিয়েছেন,দূর্ঘটনায় দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং মৃত আরো একজনকে কাউখালীতে নিয়ে যাওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি।
এদিকে, কাউখালী থানার অফিসার ইনচার্জ রাজীব কর জানিয়েছেন, দূর্ঘটনায় নিহত একজনকে কাউখালী থানায় নিয়ে আসা হয়েছে। তার পরিচয় সনাক্তের চেষ্ঠা করা হচ্ছে।
হতাহতদের উদ্ধারে ঘটনাস্থলে যাওয়া মানিকছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নয়ন চক্রবর্তি মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আমরা দূর্ঘটনার পরপরই ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসসহ স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা চালাচ্ছি। তিনি জানান, ঘটনাস্থল কাউখালী থানার অধীন হওয়ায় হতাহতদের ব্যাপারে বিস্তারিত তারাই বলবে।
স্থানীয় সূত্রে জানাগেছে, অটোরিক্সাটি যাত্রী নিয়ে রাঙামাটি থেকে চট্টগ্রাম যাচ্ছিলো। এসময় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজে নিয়োজিত বিশালাকারের একটি ট্রাক লড়িও দ্রুতগতিতে রাঙামাটিতে যাওয়ার সময় সামনে থাকা অটোরিক্সাকে চাপা দিয়ে পাহাড়ের নীচে ফেলে দেয়। এতে করে অটোরিক্সায় থাকা চালক যাত্রী সকলেই গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেওয়ার পথে আরো দুইজন মারা যায়।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited